২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ড্রাগ নেয়ার অভিযোগ থেকে মুক্ত শোয়েব আখতার ও মোহাম্মদ আসিফ

ড্রাগ নেয়ার অভিযোগ থেকে মুক্তি পেয়েছেন পাকিস্তানের ফাস্ট বোলার শোয়েব আখতার ও মোহাম্মদ আসিফ। তাদের ওপর থেকে নিষেধাজ্ঞাও তুলে নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) নিযুক্ত আপীল ট্রাইবুনাল।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 05 Dec 2006, 04:08 PM

Updated : 26 Apr 2022, 04:07 PM

নিষিদ্ধ স্টেরয়েড ন্যানড্রোলেন নেওয়ার অভিযোগে দুজনই ক্রিকেটে নিষিদ্ধ গত নভেম্বর থেকে। শোয়েব আখতারকে নিষিদ্ধ করা হয়েছিল দু বছরের জন্য এবং মোহাম্মদ আসিফকে এক বছরের জন্য। করাচীতে সিদ্ধান্ত ঘোষণার সময় ট্রাইবুনালের সভাপতি বিচারপতি ফখরুদ্দিন জি ইব্রাহিম জানিয়েছেন বাইরের কোনো চাপ ছাড়াই কাজ করেছে ট্রাইবুনাল। তার মতে সিদ্ধান্ত নেয়ার সময়ও কারো কোনো চাপকে বিবেচনায় নিতে হয়নি।

ট্রাইবুনালের সদস্য হাসিব আহসান জানিয়েছেন এখন থেকে শোয়েব আর আসিফ যে কোনো পর্যায়ের ক্রিকেটই খেলতে পারবেন, “ মামলার সব দিক বিবেচনা করে এবং খেলোয়াড়দের বক্তব্য শুনে এ ট্রাাইবুনাল ড্রাগ কেলেঙ্কারির অভিযোগ তদন্তের জন্য গঠিত আগের ট্রাইবুনালের সিদ্ধান্ত বাতিল করে নিষেদ্ধাজ্ঞাও তুলে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে।”

এক্ষুনি কি শোয়েব আখতার আর মোহাম্মদ আসিফের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা সম্ভব? এমন এক প্রশ্নের জবাবে বিচারপতি ফখরুদ্দিন জানিয়েছেন পিসিবি চাইলে চলতি পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজে খেলাতে পারে দুই ফাস্টবোলারকে।