২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টসে হেরে ব্যাট করছে বাংলাদেশ

দুপুর বেলা টসে জিতে বাংলাদেশকে ব্যাট করতে পাঠিয়েছিল জিম্বাবুয়ে। চ্যালেঞ্জটা ভালোই নিয়েছে বাংলাদেশ। ১৯ ওভার শেষে শাহরিয়ার নাফীস ও আফতাব আহমেদের উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৯৯ রান।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2006, 02:57 PM

Updated : 26 Apr 2022, 04:07 PM

৩৪ বলে ৩৫ রান করে নাফীস এবং ১৮ বলে ১৬ রান করে আউট হয়ে যান আফতাব।

ব্যাট করছেন মেহরাব জুনিয়র (৩৫) ও হাবিবুল বাশার (৮)।

এদিকে আগের দিনই সিরিজের তৃতীয় ওয়ানডেতে মাশরাফির খেলা নিয়ে সংশয় থাকলেও মঙ্গলবার সকালে ফিটনেস টেস্টের পর তা কেটে যায়। ফিটনেস টেস্টে উতরে গিয়েই তিনি আজ খেলছেন জিম্বাবুয়ের বিপক্ষে।

আগের দিন অধিনায়ক হাবিবুল বাশার ফিজিও পল ক্লোজকে উদ্ধৃত করে জানিয়েছিলেন, দলের মূল স্ট্রাইক বোলারকে তৃতীয় ম্যাচে খেলাতে হলে নাকি ঝুঁকি নিতে হবে। কিন্তু ম্যানেজার খালেদ মাহমুদ নিশ্চিত করেছেন, “না, না, মাশরাফিকে আমরা কোনো ঝুঁকি নিয়ে খেলাচ্ছি না। সকালে ফিটনেস টেস্টে ও ভালোভাবেই পাস করেছে।” তাই আগের ম্যাচের একাদশই অপরিবর্তিত থেকেছে আজকের ম্যাচের জন্য।

তবে জিম্বাবুয়ে দলে একটা পরিবর্তন আনা হয়েছে। ব্লেসিংস মাহওয়ারের জায়গায় এই ম্যাচে খেলছেন পেসার ক্রিস্টোফার এমপফু। টস ভাগ্য এ ম্যাচে মুখ তুলে তাকায়নি বাংলাদেশের দিকে। টসে জিতে জিম্বাবুয়ে অধিনায়ক প্রোসপার উতসেইয়া আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন।