শেষ দুটো ওয়ানডে মিরপুরেই
আইসিসি থেকে এখনো আনুষ্ঠানিক স্বীকৃতি না এলেও মৌখিক অনুমোদন পেয়ে গেছে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম। তাই ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার চাহিদা অনুযায়ী সংস্কারের কাজ সেরে নেয়া এই স্টেডিয়ামে জিম্বাবুয়ের সঙ্গে শেষ দুটো ওয়ানডে ম্যাচ আয়োজনে আর কোনো বাধা নেই।
বিসিবি সাধারন সম্পাদক মাহবুব আনাম জানিয়েছেন, “আগামীকাল (মঙ্গলবার) হয়তো আমরা আইসিসির আনুষ্ঠানিক অনুমোদন-পত্র হাতে পাবো।’
তবে তার আগেই মৌখিক অনুমোদন পেয়ে যাওয়ায় আগামী ৮ ও ৯ ডিসেম্বর মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামেই জিম্বাবুয়ে-বাংলাদেশ চলতি ওয়ানডে সিরিজের চতুর্থ ও পঞ্চম ম্যাচ হবে বলে জানিয়েছে বিসিবি। দি সিটি ব্যংক লি. টিকিট বিক্রি করবে ম্যাচ দুটোর। হসপিটালিটি বক্স ২ হাজার টাকা, ভি আই পি ১ হাজার টাকা, স্পেশাল এনক্লোজার ১ শ এবং গ্যালারীর টিকেটের মূল্য ধরা হয়েছে ৮০ টাকা।
