রেকর্ড গড়তে না পারলেও অখূশী নন নাফীস
শতরানের ওপেনিং পার্টনারশিপ হয়ে যাওয়ার পরই দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের জেতার নিশ্চয়তা মিলে গিয়েছিল একরকম।
সেটা কতো দ্রুত হয় তার সঙ্গে আরেকটা অপেক্ষাও ছিল সবার। তা শাহরিয়ার নাফীসের একটা বিশ্বরেকর্ডে ভাগ বসানোর। টানা তিন ম্যাচে সেঞ্চুরির রেকর্ডটা শেষপর্যন্ত তার গড়া হয়নি। তবে দলের জয়ে হতাশা ভুলে থাকতে পারছেন বলে দাবি বাংলাদেশ দলের সবচেয়ে ধারাবাহিক ব্যাটসম্যানের,‘এরকম একটা রেকর্ড হতে পারে, এটা আমার মাথায় ছিল। সেই লক্ষ্যেই খেলছিলাম। লক্ষ্য পূরণ না হওয়ায় আমি কিছুটা হতাশ। তবে দলের জয়ে এখন সেই হতাশার কথা ভূলে যেতে পারছি।‘
