হিট থেকেই বিদায় জুয়েল
বাংলাদেশের সাঁতারুদের সাফল্য এখনো সাফ অঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ। এশিয়ান গেমসে তাদের খুঁজে পাওয়াই দায়। এমনকি হিটেও।
রবিবার কাতারের দোহায় অনুষ্ঠানরত এশিয়াডে ১০০ মিটার বাটার ফ্লাইয়ের হিটে জুয়েল আহমেদকে পাওয়া গেছে একেবারে শোষের দিকে। ৩২ জনের মধ্যে ২৭-তম হয়েই সাতাঁর শেষ করেছেন এই সাঁতারু। সময় নিয়েছেন ১ মিনিট ০.৮৯ সেকেন্ড।
জুডোতে ৭০ কোজি ওজন শ্রেনীতে বাংলাদেশের মমতাজ পুষ্প হেরে গেছেন তুর্কিমিনিস্তানের নাসিবা সালেভার কাছে।
