২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এশিয়ান গেমসগামী অ্যাথলেটদের শৃঙ্খলা মেনে চলার নির্দেশ

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) সভাপতি মঈণ ইউ আহম্মেদ সোমবার এশিয়ান গেমসগামী অ্যাথলেটদের শৃঙ্খলা মেনে চলার নির্দেশ দিয়েছেন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2006, 10:22 PM

Updated : 26 Apr 2022, 04:04 PM

কুর্মিটোলা গলফ ক্লাবে অ্যাথলেট ও কর্মকর্তাদের উদ্দেশে বিওএ সভাপতি এবং সেনা প্রধান বলেন, গেমসে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী অ্যাথলেটদের এটা মনে রাখা উচিত যে তারা দেশের দূত। তাই তাদের সতর্ক থাকা উচিত শৃঙ্খলা রক্ষার ব্যাপারেও।

আগামী ১-১৫ ডিসেম্বর কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিতব্য ১৫ তম এশিয়ান গেমসে বাংলাদেশ অ্যাথলেটিকস, সাঁতার, শুটিং, তায়েকোন্দো, কাবাডি, দাবা, কারাত, ভারোত্তলন, জুডু, ফুটবল, হকি, বিলিয়ার্ড ও স্নুকারসহ মোট ১৩ টি ইভেন্টে অংশ নেবে।

দলের মোট সদস্য সংখ্যা ৯০ জন। এর মধ্যে ১৫ জন মহিলা।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিওএ মহাসচিব কুতুবউদ্দিন আহম্মেদ, মিশন প্রধান কুতুবউদ্দিন আকসির এবং গেমস চিকিৎসক ব্রিগেডিয়ার নূরুজ্জামান।