২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাঠের বাইরে থাকতে বাধ্য হচ্ছেন বেকহ্যাম

রেসিং স্যানটেন্ডারের বিরুদ্ধে শনিবারের ম্যাচে অংশ নিতে পারছেন না ইংল্যান্ড দলের তারকা ফুটবলার ডেভিড ব্যাকহ্যাম।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 17 Nov 2006, 10:15 PM

Updated : 26 Apr 2022, 04:04 PM

হাঁটুর আঘাতের কারণে তাকে দলের বাইরেই থাকতে হচ্ছে।

বাঁ হাঁটুতে ব্যথার কারণে তিনি পুরো সপ্তাহ প্রশিক্ষণে যোগ দিতে পারেননি বলে জানিয়েছে তার দল রিয়াল মাদ্রিদ।

বার্সেলোনার চেয়ে তিন পয়েন্টে পিছিয়ে থাকা রিয়াল পয়েন্ট তালিকার তৃতীয় নম্বরে আছে। আর শনিবারের প্রতিপক্ষ রেসিং আছে ১৪ নম্বরে।