ড্রগবার শেষমুহূর্তের গোলে বার্সেলোনার সাথে ড্র করলো চেলসি
খেলার শেষ বাঁশি বাজার ঠিক আগমুহূর্তে দিদিয়ার ড্রগবার গোলে বার্সেলোনার সাথে ড্র করেছে চেলসি।
মঙ্গলবার নউ ক্যাম্পে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফির এ গ্রুপের উত্তেজনাপূর্ণ ওই খেলায় অতিরিক্ত সময়ে দূর থেকে গোল করে ড্রগবা দলকে বাঁচিয়ে দেন।
খেলার প্রথমার্ধে তিন মিনিটের মাথায় ডেকোর গোলে এগিয়ে যায় বার্সেলোনা। তবে ফ্র্যাঙ্ক ল্যামপার্ডের গোলে চেলসি সমতা ফিরিয়ে আনে।
এরপর দ্বিতীয়ার্ধে খেলার ৫৮ মিনিটে আইদুর গুডজোসেন বার্সেলোনাকে আবার এগিয়ে নেন।
খেলায় যখন বার্সেলোনার জয় নিশ্চিত বলে ভাবা হচ্ছিল ঠিক সেই সময় সবাইকে অবাক করে দিয়ে অতিরিক্ত সময়ে গোল করে দলের মান বাঁচান ড্রগবা।
