২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের সান্তনার জয়

ক্যারিবীয়দের বিপক্ষে দ্বিতীয় ম্যাে হেরেই শেষ হয়ে গেছে বাংলাদেশর আইসিসি চ্যাম্পিয়ানশিপ ট্রফির চুড়ান্ত পর্বে খেলার স্বপ্ন। তারপরও শেষ ম্যাচে জিম্বাবুইয়েকে ১৩০ রানে গুড়িয়ে দিয়ে ১০১ রানের সান্তনার জয় পেয়েছে বাশারের দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2006, 11:11 PM

Updated : 26 Apr 2022, 03:59 PM

বাঁহাতি উদ্বোধনী ব্যাটসম্যান শাহরিয়ার নাফিসের অপরাজিত ১২৩ রানের উপর ভর করে বাংলাদেশ সংগ্রহ করে ২৩১ রান। কিন্তু এই রান তাড়া করতে গিয়ে ৪৪ দশমিক ৪ ওভারে ১৩০ রানেই মুখ থুবড়ে পড়ে জিম্বাবুইয়ের। বাংলাদেশের তিন বাহাতি স্পিনার শাকিব আল হাসান, আব্দুর রাজ্জাক রাজ ও মোহাম্মদ রফিক তুলে নেন সাতটি মূল্যবান উইকেট।

তিন স্পিনারের মধ্যে সবচেয়ে সফল ছিলেন সাকিব। তিনি ১০ ওভার বল করে ১৮ রান দিয়ে নেন তিন উইকেট। রাজ্জাক ৬ দশমিক ৪ ওভারে মাত্র ১২ রান খরচ করেন। কিন্তু মূল্যবান দুটি উইকেট তুলে নেন। অভিজ্ঞ রফিকও চমৎকার বোলিং নৈপূণ্য প্রদর্শণ করেন। ১০ ওভারে ২৬ রানের বিণিময়ে লাভ করেন দুই উইকেট । জিম্বাবুয়ের শেষ ৩ টি উইকেটের পতন ঘটে মাত্র ৭ রানের ব্যাবধানে।

জিম্বাবুয়ের পক্ষে সর্বোচ্চ ৫২ রান করেন উদ্বোধনী ব্যাটসম্যান ব্রেন্ডন টেইলর। তার ৭৪ বলের ইনিংসটি সাজানো ছিলো ৭ টি চোখ ধাঁধানো চারে । ছয় নম্বর ব্যাটসম্যান চিগুম্বারা করেন ২৭ রান।       

এর আগে ফিল্ডিংয়ের সময় জিম্বাবুইয়ের খেলোয়ারদের অনেক বেশি প্রানবন্ত ও সজাগ দেখাচ্ছিলো। সিঙ্গেলস ও চার বাঁচাতে তাদের তৎপরতা ছিলো চোখে পড়ার মতো। অত্যন্ত দর্শনীয় দুটি ক্যাচ ধরে টেইলর ও রেইন্সফোর্ড সাঁজঘরে ফেরত পাঠান রাজিন সালেহ (৬) ও সাকিবুল হাসানকে (৩৭)।

সতকর্তার সঙ্গে ইনিংস শুরু করলেও ২৬ রানে ২ উইকেট হারালে  কিছুটা বিপদেই পড়ে  বাশারের দল। কিন্তুদলের ইনিংসকে ধরে রাখেন শাহরিয়ার নাফিসই।  শুরুতেই শুন্য রানে জীবন পেলেও মাথা ঠান্ডা রেখে খেলে যান তিনি । ধীরে ধীরে চড়াও হতে থাকেন জিম্বাবুইয়ান বোলারদের উপর। শেষ পর্যন্ত ১২৩ রান অপরাজিত থাকেন। এই সেঞ্চুরি করায় তার ঝুড়িতে জমা হলো দুটি শতক। বাংলাদেশের আর কোন ব্যাটসম্যানের দুটি শতক নেই। এছাড়া যে কোন বাংলাদেশী ব্যাটসম্যানের মধ্যে এটিই সর্বোচ্চ রান।

এর আগে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিং করতে পাঠানোয় জিম্বাবুইয়ান অধিনায়ক প্রসপার উৎসেয়ার সিদ্ধান্তকে খুবই যথার্থ মনে হচ্ছিলো। জিম্বাবুয়ান বোলিং এর মুখে বাংলাদেশী ব্যাটসম্যানদের খুব একটা স্বচ্ছন্দ মনে হচ্ছিলো না।  ২৬ রানে ২ উইকেট পড়াতে স্পষ্ট হয়ে ওঠে তা।

এই অবস্থা থেকে সাকিবুলকে সঙ্গে নিয়ে দলকে টেনে তোলেন শাহরিয়ার নাফিস। তৃতীয় উইকেট জুটিতে যোগ করেন ৮৪ রান। ২০ ওভারে তারা এই রান সংগ্রহ করলেও  জিম্বাবুইয়ান বোলারদের উপর চড়াও হওয়ার মঞ্চ তৈরি করে দেয় এই জুটিটিই।