২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে ৭ জন আহত

খুলনা মহানগরীর রেলওয়ে স্কুল মাঠে মঙ্গলবার ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে ৭ জন আহত হয়েছে । আহতদের খুলনা জেনারেল হাসপাতাল ও স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছ্।ে এসময় বেশকিছু ঘরবাড়ি ভাংচুর করা হয়।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2006, 08:47 PM

Updated : 26 Apr 2022, 03:23 PM

সূত্র জানায়, দুপুর ১২ টায় রেলওয়ে স্কুল মাঠে আর ওয়াই ভিসি ক্লাব বনাম কলতান স্মৃতি সংঘের মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ চলাকালে আম্পায়ারের একটি সিদ্ধান্ত নিয়ে দু’দলের খেলোয়াড়দের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। একপর্যায়ে দু’দলের খেলোয়াড় এবং সমর্থকদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এসময় মফিজ, শাহীন, মঈন, দুলাল, দীপক, মাসুম ও গৃহবধু সেলিনা বেগম আহত হন।