প্রথম বিভাগ ক্রিকেটে পারটেক্সের ১৪ তম জয়
প্রথম বিভাগ ক্রিকেট লিগে ১৪ তম জয় পেয়েছে পারটেক্স স্পোর্টিং ক্লাব। মঙ্গলবার ক্রিকেট কোচিং ক্লাব মাঠে অনুষ্ঠিত খেলায় পারটেক্স ৮০ রানে হারায় উত্তরা স্পোর্টিং ক্লাবকে।
প্রথম ব্যাট করে পারটেক্স পাঁচ উইকেটে ৩৩৯ রানের পাহাড় গড়ে। দলের পক্ষে জেমস ১১১ এবং মুন্না ৭০ রান করেন।
জবাবে উত্তরা ক্লাব ২৫৯ রানে অলআউট হয়ে যায়। দলের পক্ষে কোটন সর্বোচ্চ ৫৯ এবং রানা ৪৭ রান করেন। বিজয়ী দলের রায়হান তিনটি এবং মিলন দু’টি উইকেট লাভ করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় মাঠে অনুষ্ঠিত দিনের অপর খেলায় লালমাটিয়া ক্লাব পাঁচ উইকেটে হারিয়েছে ইয়ং পেগাসাস -- বি দলকে। ইয়ং পেগাসাসের ২১০ রানের জবাবে লালমাটিয়া ছয় উইকেটে ২১১ রান করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। বিজয়ী দলের প্রমিজ এবং শিমুল যথাক্রমে ৪৬ ও ৪৩ রান করেন।
