অনুর্ধ্ব ১৩ ইয়ং টাইগার্স ক্রিকেটে ঢাকা মেট্রো গ্রীন চ্যাম্পিয়ন
বিভাগীয় পর্যায়ে অনুর্ধ্ব ১৩ ইয়ং টাইগার্স এলিট জাতীয় ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা মেট্রো গ্রীন দল। নবীন সংঘ মাঠে মঙ্গলবার ফাইনালে রাজশাহী বিভাগকে চার উইকেটে হরায় ঢাকা মেট্রো গ্রীন দল।
প্রথম ব্যাট করে রাজশাহী সবকটি উইকেট হারিয়ে ২২১ রান করে। দলের পক্ষে আহমেদুল কবির চমৎকার সেঞ্চুরি হাঁকান। ৮৪ বলে ১৬টি চার এবং চারটি ছক্কার সাহায্যে ১০৬ রান করেন কবির। এছাড়া শাহরিয়ার ইসলাম ৩৯ রান করেন।
জবাবে ঢাকা মেট্রো গ্রীন দল ছয় উইকেটে ২২৫ রান করে জয় তুলে নেয়। বিজয়ী দলের রকিন আহমেদ ৮৭ বলে ৮০ রান করে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার লাভ করেন। এছাড়া ইয়াসিন ৩৬, দিদার ২৬ এবং রবিন ২২ রান করেন।
