মিডিয়া ফুটবলের কোয়ার্টার ফাইনালে চ্যানেল আই
পચথম দল িহেসেব চতઓথગ িমিডয়া োমিরল কাপ ফઓটবল টઓনગােমে੩টর োকায়াটગার ফাইনােল জায়গা কের িনেয়েছ চઘােনল আই৷
প্রথম দল হিসেবে চতুর্থ মিডিয়া মেরিল কাপ ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে চ্যানেল আই। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার চ্যানেল আই ৪ - ০ গোলে আবাসকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে। দু’টি জয় নিয়ে ‘ই’ গ্রুপের শীর্ষে রয়েছে চ্যানেল আই।
টুর্নামেন্টের এফ গ্রুপে এদিন বাংলাদেশ আবজারভারের বিরুদ্ধে ৩ - ১ গোলের সহজ জয় পেয়েছে বিডিনিউজ। বেসরকারি সংবাদ সংস্থা বিডিনিউজ আগের দিন নিজেদের প্রথম খেলায় দৈনিক সংবাদের সাথে গোলশুন্য ড্র করে। চার পয়েন্ট নিয়ে গ্র“পের শীর্ষে রয়েছে বিডিনিউজ।
বিডিনিউজের পক্ষে প্রথম গোল করেন এসএম সালাহউদ্দিন। পরে আরও দু’টি গোল করে দলের বিজয় নিশ্চিত করেন ফজলুর রহমান। ফজলুর রহমান ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার লাভ করেন। সাবেক জাতীয় ক্রিকেট কোচ এবং প্রবীন ক্রীড়া সাংবাদিক, বিএসজেএ’র সাবেক সাধারণ সম্পাদক জালাল আহমেদ চৌধুরী ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার প্রদান করেন।
দিনের অন্যান্য ম্যাচে ইউএনবি ২ - ০ গোলে দৈনিক সংগ্রামকে, বিবিসি একই ব্যবধানে ফিন্যান্সিয়াল এক্সপ্রেসকে এবং নিউ নেশন ২ - ০ গোলে মানবজমিনকে হারায়। এছাড়া বিটিভি বনাম নয়াদিগন্ত, ভোরের কাগজ বনাম নিউ এজ এবং আরটিভি বনাম বাসস’র মধ্যেকার ম্যাচ তিনটি গোলশুন্য ড্র হয়।
গ্র“প পর্যায়ের শেষ রাউন্ডের খেলা বুধবার অনুষ্ঠিত হবে।
