২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ খেলতে কলম্বো গেল জুনিয়র টাইগাররা

অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ ক্রিকেটের সেমিফাইনালে খেলার স্বপ্ন নিয়ে মুশফিকুর রহিমের নেতৃত্বে ১৪ সদস্যের বাংলাদেশ দল সোমবার কলম্বোর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছে। ৫ ফেব্র“য়ারি থেকে মাঠে গড়াচ্ছে জুনিয়রদের বিশ্বকাপ। দলের সাথে কর্মকর্তা রয়েছেন পাঁচজন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2006, 07:38 PM

Updated : 26 Apr 2022, 03:23 PM

বিমানবন্দরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা বাংলাদেশ দলকে বিদায় জানান।

১৬ জাতির টুর্নামেন্টের ‘এ’ গ্র“পে বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে পেয়েছে নিউজিল্যান্ড, পাকিস্তান এবং উগান্ডাকে।

বাংলাদেশ নিজেদের মাটিতে বিশ্বকাপের আগের আসরে প্লেট চ্যাম্পিয়ন হওয়ার গৌরব লাভ করে।

টুর্নামেন্টের লড়াইয়ে নামার আগে বাংলাদেশ ২ ফেব্র“য়ারি যুক্তরাষ্ট্র এবং ৩ ফেব্র“য়ারি জিম্বাবুয়ের বিরুদ্ধে দু’টি প্রস্তুতি ম্যাচ খেলবে। ৫ ফেব্র“য়ারি টুর্নামেন্টের উদ্বোধনী দিনে কলম্বোর পি সারাভানামুত্তু স্টেডিয়ামে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। উদ্বোধনী দিনে আরও তিনটি খেলা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ ৮ ফেব্র“য়ারি পাকিস্তানের বিরুদ্ধে এবং ৯ ফেব্র“য়ারি উগান্ডার বিরুদ্ধে বাকি দু’টি ম্যাচ খেলবে।

বাংলাদেশ স্কোয়াড: মুশফিকুর রহিম (অধিনায়ক), শামসুর রহমান, তামিম ইকবাল, মেহেদী হাসান, মেহরাব হোসেন জুনিয়র, সাকিবুল হাসান, রকিবুল হাসান, রেজাউল ইসলাম, সিরাজুল্লাহ খাদেম, সোহরাওয়ার্দী শুভ, ডলার মাহমুদ, ইশরাক সনেট, কামরুল ইসলাম ও নাবিল সামাদ।

কর্মকর্তা: অলিস্টার ডি উইন্টার (কোচ), নাজমুল আবেদীন (সহকারী কোচ), গোলাম নওশের প্রিন্স (ম্যানেজার), স্যামুয়েল বায়ার্ন (ট্রেইনার কাম ফিজিও) এবং মোহাম্মদ সালাহউদ্দিন (কম্পিউটার অ্যানালিষ্ট)।