২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম বিভাগ ক্রিকেটে তাজিনের সেঞ্চুরি

প্রথম বিভাগ ক্রিকেট লিগে সোমবার তাজিনের অনবদ্য সেঞ্চুরিতে ভর করে উত্তরা স্পোর্টিং ক্লাব  ১৪৫ রানে হারিয়েছে গাজী ট্যাংককে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2006, 07:20 PM

Updated : 26 Apr 2022, 03:23 PM

সিটি ক্লাব মাঠে অনুষ্ঠিত খেলায় প্রথম ব্যাট করে উত্তরা ক্লাব ছয় উইকেটে ৩১৩ রানের পাহাড় গড়ে। তাজিন ১১০ রান করেন। এছাড়া ইসলাম ৮০ এবং গনি ৭১ রান করেন। গাজী ট্যাংকের সুজন ৩৯ রানে তিন উইকেট লাভ করেন।

জবাবে গাজী ট্যাংক ৪৫ ওভারে মাত্র ১৬৮ রানে অলআউট হয়ে যায়। দলের পক্ষে বিপ্লব সর্বোচ্চ ৪৫ রান করেন। বিজয়ী দলের হাসান তিন উইকেট শিকার করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় মাঠে দিনের অপর খেলায় ধানমন্ডি ক্লাব আট উইকেটে হারিয়েছে ঢাকা মেরিনার ইয়ংস ক্লাবকে।

প্রথম ব্যাট করে মেরিনার ১৬০ রানে অলআউট হয়। আজিম ৪০ রান করেন। জবাবে ধানমন্ডি ক্লাব দুই উইকেটে ১৬১ রান করে জয় তুলে নেয়। মুস্তাফিজুর ৮২ রানে অপরাজিত থাকেন।