যশোরের ক্রীড়াব্যক্তিত্ব খান সালেহর ইন্তেকাল
বাংলাদেশ রেফারি ফেডারেশন যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব এসএ খান সালেহ রোববার গভীর রাতে ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহে....রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি দীর্ঘ দিন ধরে ব্লাড ক্যান্সারে ভুগছিলেন।
যশোর ক্রীড়াঙ্গনে চিরসবুজ ব্যক্তিত্ব হিসেবে পরিচিত খান সালেহ তার ক্রীড়া জীবনে প্রথমে ভারতের ইস্টবেঙ্গল এবং পরে মোহনবাগান ক্লাবে ফুটবল খেলতেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বাংলাদেশ রেফারি ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। এছাড়া যশোর জেলা ক্রীড়া সংস্থার পরপর দু’বার সহ-সভাপতি হিসেবে তিনি দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। তার মৃত্যুতে যশোরের ক্রীড়াঙ্গনসহ সর্বস্তরে শোকের ছায়া নেমে আসে।
