২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এফএ কাপের পঞ্চম রাউন্ডে ম্যান ইউ এবং লিভারপুল

ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড ৩-০ গোলে দ্বিতীয় বিভাগের ক্লাব উলভারহ্যামটোন ওয়ান্ডারাসকে এবং ইউরোপিয়ান চ্যাম্পিয়ন লিভারপুর ২-১ গোলে পোর্টসমাউথকে পরাজিত করে এফএ কাপ টুর্নামেন্টের পঞ্চম রাউন্ডের বাছাই পর্বে পৌঁছে গেছে। মোলিনিক্সে ম্যাচ শুরু হওয়ার পাঁচ মিনিটের মধ্যে ইংলিশ মিডফিল্ডার কেরেন রিচার্ডসন গোল করে ম্যান ইউ’কে এগিয়ে নিয়ে যান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2006, 09:35 AM

Updated : 26 Apr 2022, 03:23 PM

দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার সাত মিনিটের মাথায় একটি সম্মলিত প্রচেষ্টা থেকে আবারও গোল করে দলের জয় নিশ্চিত করেন রিচার্ডসন। ম্যান ইউ’এর পক্ষে পেনাল্টি থেকে শেষ গোলটি করেন লুইস সাহা।

এদিকে ফ্রাটোন পার্কে লিভারপুল ম্যাচের প্রথমার্ধেই দু’টি গোল করে বসে। ম্যাচের ৩৭ মিনিটের মাথায় লিভারপুলের স্ট্রাইকার গ্যারেন্ড পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নিয়ে যায়।

এরপর তিন মিনিট যেতে না যেতেই লিভারপুরের ডিফেন্ডার জন আরনি রিসি এফএ কাপে নিজের প্রথম গোল করে দলের জয় নিশ্চিত করেন। তিনি চমৎকারভাবে পোটসমাউথের গোলরক্ষক ডিয়েন কেলিকে পরাস্ত করে গোলটি করেন।

পোটসমাউথের পক্ষে ম্যাচের ৫৪ মিনিটের সময় একমাত্র গোলটি করেন সিয়েন ডেভিস।