২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় ওয়ানডে স্কোয়াড ঘোষণা

পাকিস্তানের বিরুদ্ধে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ভারতীয় নির্বাচকরা পুনরায় দলে অর্ন্তভুক্ত করেছেন পেসার জহির খানকে। এতে অবশ্য কপাল পুড়েছে সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলির। ওয়ানডে স্কোয়াডে জায়গা হয়নি তার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2006, 08:35 PM

Updated : 26 Apr 2022, 03:23 PM

পাকিস্তান সফরে সৌরভ করাচিতে শেষ টেস্টে ব্যাটিং করার সুযোগ পেয়েছেন। ঘোষিত দল  সম্পর্কে প্রধান নির্বাচক কিরন মোরের সাফ কথা- ভারতের ওয়ানডে দল ভালোই খেলছে, উইনিং কম্বিনেশন ভাঙ্গার কোন ইচ্ছেই নেই। ওয়ানডে স্কোয়াড থেকে আরও বাদ পড়েছেন অলরাউন্ডার জয়প্রকাশ যাদব।

ওয়ানডেতে জহিরের সাথে পেস অ্যাটাকে অংশ নেবেন ইরফান পাঠান, অজিত আগারকার, রুদ্র প্রতাপ সিং এবং শ্রী শ্রীশান্থ। পাকিস্তানের বিরুদ্ধে পাঁচ পেসার খেলানোর পক্ষে খোদ প্রধান নির্বাচক।

টেস্ট শেষে সৌরভ ছাড়াও ঘরে ফেরার তালিকায় আরও রয়েছেন ভিভিএস লক্ষণ, অনিল কুম্বলে, ওয়াসিম জাফর এবং পার্থিব প্যাটেল। 

ভারতীয় স্কোয়াড: রাহুল দ্রাবিড় (অধিনায়ক), বীরেন্দ্র শেওয়াগ, শচীন টেন্ডুলকার, গৌতম গম্ভীর, যুবরাজ সিং, মোহাম্মদ কাইফ, সুরেশ রায়না, মেহন্দ্র ধোনী, ইরফান পাঠান, অজিত আগারকার, জহির খান, রুদ্র প্রতাপ সিং, শ্রী শ্রীশান্থ, মুরলি কার্তিক এবং হরভজন সিং। 

ওয়ানডে সূচী:

৬ ফেব্রুয়ারি ১ম ওয়ানডে (পেশওয়ার)

১১ ফেব্রুয়ারি ২য় ওয়ানডে (রাওয়ালপিন্ডি)

১৩ ফেব্রুয়ারি ৩য় ওয়ানডে (লাহোর)

১৬ ফেব্রুয়ারি ৪র্থ ওয়ানডে (মুলতান)

১৯ ফেব্রুয়ারি ৫ম ওয়ানডে (করাচি)।