২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএসজেএ মিডিয়া ফুটবল সোমবার শুরু হচ্ছে

বাংলাদেশ স্পোর্টিস জার্নালিষ্টস অ্যাসোসিয়েশনের (বিএসজেএ) ব্যবস্থাপনায় সোমবার থেকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হচ্ছে চতুর্থ মিডিয়া মেরিল কাপ ফুটবল টুর্নামেন্ট।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2006, 06:43 PM

Updated : 26 Apr 2022, 03:23 PM

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান প্রধান অতিথি হিসেবে সকাল সাড়ে নয়টায় টুর্নামেন্টের উদ্বোধন করবেন।

মোট ২৪টি দল আটটি গ্র“পে বিভক্ত হয়ে খেলবে। রোববার এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান বিএসজেএ সভাপতি মঞ্জুরুল হক।

টুর্নামেন্টে অংশগ্রহনকারী দলগুলো হচ্ছে- যুগান্তর, নয়াদিগন্ত, বাংলাদেশ টেলিভিশন, বাংলাবাজার পত্রিকা, নিউ এজ, ভোরের কাগজ, আজকের কাগজ, ইউএনবি, সংগ্রাম, সমকাল, নিউ নেশন, মানবজমিন, ইন্ডিপেন্ডেন্ট, আবাস, চ্যানেল আই, সংবাদ, অবজারভার, বিডিনিউজ, জনকন্ঠ, ফিন্যান্সিয়াল এক্সপ্রেস, বিবিসি, ডেইলি ষ্টার, বাসস এবং আর টিভি।