২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এএফসি চ্যালেঞ্জ কাপের বেশ কিছু ম্যাচ বাংলাদেশে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা

এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) চ্যালেঞ্জ কাপের এ এবং ডি গ্রুপের সবগুলো ম্যাচই নেপাল থেকে বাংলাদেশে স্থানান্তর করা হতে পারে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এক সিনিয়র কর্মবকর্তা শনিবার এই তথ্য জানিয়েছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2006, 09:10 PM

Updated : 26 Apr 2022, 03:23 PM

নেপালে বিরাজমান রাজনৈতিক অস্থিরতার কারণে এএফসি নেপালের বিকল্প ভিন্যু হিসেবে বাংলাদেশকে বিবেচনা করছে। এর আগে টুর্নামেন্টের বি এবং সি গ্রুপের ম্যাচের ভেন্যু হিসেবে বাংলাদেশকে নির্বাচন করা হয়েছিল। টুর্নামেন্টের গ্র“প পর্যায়ের খেলাগুলো ফেব্রুয়ারি এবং মার্চে অনুষ্ঠিত হবে।

এএফসির উর্ধ্বতন কর্মকর্তা মোহাম্মদ শরফুদ্দিন বিন আবু বকর ভেন্যু পরিদর্শনের জন্য ৩ ফেব্র“য়ারি ঢাকা আসবেন।

এ ব্যাপারে ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল বিডিনিউজিকে জানান, টুর্নামেন্টের ম্যাচগুলো নেপাল থেকে বাংলাদেশে স্থানান্তর করার সম্ভাবনা রয়েছে এবং শরফুদ্দিন বিষয়টি নিয়ে আলোচনার জন্য ঢাকা আসছেন।

তিনি আরও জানান, বঙ্গবন্ধু স্টেডিয়ামে সব ম্যাচ আয়োজন করা সম্ভব হবে না। কিছু ম্যাচ চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে আয়োজন করা হতে পারে। কিন্তু এ সব কিছুই নির্ভর করছে বুধবার অনুষ্ঠিতব্য ফুটবল ফেডারেশনের নির্বাহী কমিটির সভার উপর।

চ্যালেঞ্জ কাপে বাংলাদেশ সি গ্রুপে প্রতিপক্ষ ফিলিস্তিন, কম্বোডিয়া এবং গুয়ামের বিরুদ্ধে লড়বে।