২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২০০৮ ইউরো ফুটবলের বাছাই পর্বে কঠিন গ্রুপে ফ্রান্স ও ইটালি

২০০৮ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ফুটবলের বাছাই পর্বে ইংল্যান্ড সহজ গ্র“পেই পড়লেও ফ্রান্স ও ইটালিকে চূড়ান্ত পর্বে উঠতে কঠিন প্রতিদ্বন্দ্বীতার সম্মুখিন হতে হবে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2006, 10:05 AM

Updated : 26 Apr 2022, 03:23 PM

আয়ারল্যান্ডকে ইউরো ২০০৮ এর মূল পর্বে উঠতে হলে অস্ট্রিয়া এবং সুইজারল্যান্ডের বিরুদ্ধে জোর লড়াই করতে হবে।

শুক্রবার সুইজারল্যান্ডের পর্যটন নগরী মন্টেক্সে বাছাই পর্বের দলগুলোর মধ্যে ড্র অনুষ্ঠিত হয়। গতবারের মত এবারও ইউরোপের ৫০টি দল ড্র’তে অংশ নেয়। খবর বিভিন্ন বার্তাসংস্থার।

এবার একটি গ্রুপে আটটি দল এবং বাকি ছয়টি গ্রুপে সাতটি দল অংশ গ্রহণ করবে। ২ সেপ্টেম্বর থেকে বাছাই পর্বের খেলা শুরু হবে।

‘ই’--গ্রুপের ম্যাচে ইংল্যান্ড মুখোমুখি হবে ক্রোস্টারিকা, রাশিয়া, ইসরাইল, এস্তোনিয়া, মেসিডোনিয়া ও এন্ডোরার।

২০০৮ ইউরো কাপের বাছাই পর্বের ‘বি’ গ্রুপকে সবচেয়ে কঠিন গ্রুপ হিসেবে মনে করা হচ্ছে। এই গ্রুপে রয়েছে-  ফ্রান্স, ইটালি, ইউক্রেন, লিথুয়ানিয়া, জর্জিয়া, ফারো আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ড।

২০০৮ ইউরো কাপ ফুটবলের বাছাই পর্বের গ্রুপসমূহের দলগুলো হল :

গ্রুপ ‘এ’: পর্তুগাল, পোল্যান্ড, সার্বিয়া ও মন্টিনিগ্রো, বেলজিয়াম, ফিনল্যান্ড, আর্মেনিয়া, আজারবাইজান এবং কাজাখস্তান।

গ্রুপ ‘বি’: ফ্রান্স, ইটালি, ইউক্রেন, স্কটল্যান্ড, লিথুয়ানিয়া, জর্জিয়া, ফারো আয়ারল্যান্ড।

গ্রুপ ‘সি’: গ্রিস, তুরস্ক, নরওয়ে, বসনিয়া, হাঙ্গেরি, মলদোভা, মাল্টা।

গ্রুপ ‘ডি’: চেক প্রজাতন্ত্র, জার্মানি, স্লোভাকিয়া, আয়ারল্যান্ড, ওয়ালশ, সাইপ্রাস, সান মারিনো।

গ্রুপ ‘ই’: ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, রাশিয়া, ইসরাইল, এস্তোনিয়া, মেসিডোনিয়া ও এন্ডোরা।

গ্রুপ ‘এফ’: সুইডেন, স্পেন, ডেনমার্ক, লাটভিয়া, আইসল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড ও লিচটেনস্টেইন।

গ্রুপ ‘জি’: হল্যান্ড, রোমানিয়া, বুলগেরিয়া, স্লোভেনিয়া, আলবেনিয়া, বেলারুশ ও লুক্সেমবার্গ।

আর স্বাগতিক হওয়ার কারণে অস্ট্রিয়া এবং সুইজারল্যান্ড দল দু’টি সরাসরি ২০০৮ ইউরো কাপের চূড়ান্ত পর্বের ১৬ দলের সঙ্গে খেলবে।