২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এশিয়ান কাপের অনুশীলন ক্যাম্পে ডাক পেলেন ২২ ফুটবলার

এশিয়ান কাপের বাছাই পর্বে উজবেকিস্তানের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন বৃহস্পতিবার ২২ সদস্যের জাতীয় দল ঘোষণা করেছে। পক্ষকালব্যাপী অনুশীলনের জন্য ঘোষিত দলে নতুন মুখ দু’জন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2006, 08:38 PM

Updated : 26 Apr 2022, 03:22 PM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সোমবার থেকে শুরু হবে জাতীয় দলের অনুশীলন। ১৮ ফেব্র“য়ারি উজবেকিস্তানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে ক্রুসিয়ানির দল।

ছুটি কাটিয়ে মঙ্গলবার ঢাকা আসা জাতীয় দলের আর্জেন্টাইন কোচ ডিয়েগো আন্দ্রেস ক্রুসিয়ানি বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হলে জানান, ছুটি কাটিয়ে ফিরে আসতে পেরে তিনি খুশি।

ক্রুসিয়ান জানান, দলের দুই নতুন মুখ হচ্ছে অনুর্ধ্ব ২৩ দলের ফুটবলার সানি এবং রিন্টু। আসন্ন সাফ গেমসে অংশগ্রহনকারী অনুর্ধ্ব ২৩ দলের জন্য দু’জনকে গড়ে তোলার লক্ষ্যেই তাদের দলে সুযোগ করে দেওয়া হয়েছে।

ক্রুিসয়ানি বলেন, ২২ ফেব্র“য়ারি উজবেকিস্তানের বিরুদ্ধে মাঠে নামার আগে ১৬ দিন সময় পাওয়া যাবে, ফলে ক্যাম্পে ব্যস্ত সময় কাটাতে হবে ফুটবলারদের।

তিনি আরও বলেন, আমাদের মনে রাখতে হবে আমরা একটি ভিন্ন পর্যায়ে খেলতে যাচ্ছি এবং প্রতিপক্ষ উজবেকিস্তান আমাদের চাইতে অনেক বেশি শক্তিশালী। ম্যাচে জয় -- পরাজয় থাকবেই, তবে আমাদের লক্ষ্য থাকবে ভালো খেলা উপহার দেওয়া।

গ্র“পের বাকি দুই প্রতিপক্ষ- হংকং ও কাতার সম্পর্কে ক্রুসিয়ানি জানান, হংকংয়ের শক্তি সম্পর্কে কোন ধারনা না থাকলেও তিন বছর আগে এই এশিয়া কাপের বাছাই পর্বে হংকংয়ের বিরুদ্ধে বাংলাদেশের ২ -- ২ গোলে ড্রয়ের খবরটা তার জানা আছে। তবে দেশে ছুটি কাটাতে গিয়ে স্বদেশী জোসে পেকারম্যানের সহকারী কোচ হুগো টোকালীর কাছ থেকে অপর প্রতিপক্ষ কাতার সম্পর্কে ভালোভাবে জেনে এসেছেন। আর তার জানার ফলাফল হচ্ছে- প্রতিপক্ষ হিসেবে কাতার যথেষ্ট শক্তিশালী দল।

বাংলাদেশের আরও বেশি মানসম্মত প্রতিযোগিতায় অংশ নেওয়া উচিত বলে মনে করেন ক্রুসিয়ানি। ৪৬ বছর বয়স্ক এই আর্জেন্টাইন বলেন, ভবিষ্যত ফুটবলারদের তৈরী করার ক্ষেত্রে এশিয়ান কাপ বাছাই পর্ব গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে।

অনুশীলনের প্রথম সপ্তাহে ফুটবলাররা প্রতিদিন দু’টি সেশনে ফিটনেস এবং ম্যাচ প্রাকটিস করবে । পরের সপ্তাহে অনুশীলন হবে এক সেশনে।

নির্বাচিত ফুটবলাররা হলেন- আমিনুল ইসলাম, বিপ্লব ভট্টাচার্য, মোহাম্মদ সুজন, রজনীকান্ত, হাসান আল মামুন, ফিরোজ মাহমুদ টিটু, আরমান আজিজি, আরিফ খান জয়, মতিউর মুন্না, আরমান মিয়া, আলফাজ আহমেদ, জাহিদ হাসান এমিলি, নজরুল ইসলাম, পারভেজ বাবু, মহিউদ্দিন ইবনুল সিরাজি, আবুল হোসেন, সানি, শাহরিয়ার আবদুল্লাহ রিন্টু, আসাদুর রহমান আসাদ, মেহেদী হাসান উজ্জ্বল, আরিফুল কবির ফরহাদ, রোকনুজ্জামান কাঞ্চন।