২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনুর্ধ্ব ১৯ ক্রিকেট টুর্নামেন্টে সিলেটের বিশাল জয়

বিভাগীয় পর্যায়ে অনুর্ধ্ব ১৯ ইয়ং টাইগার্স এলিট জাতীয় ক্রিকেট টুর্নামেন্টে বৃহস্পতিবার বিশাল জয় পেয়েছে সিলেট বিভাগ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2006, 07:50 PM

Updated : 26 Apr 2022, 03:22 PM

নবীন সংঘ মাঠে অনুষ্ঠিত খেলায় সিলেট ২৫৯ রানের বিশাল ব্যবধানে হারায় ঢাকাকে।

প্রথম ব্যাট করে সিলেট নয় উইকেটে ৩৪০ রানের পাহাড় গড়ে। ম্যান অব দ্য ম্যাচ সিলেটের নয় নম্বর ব্যাটসম্যান ফাহিম আহমেদ ৩৮ বলে ৪৮ রান করার পাশাপাশি পরে ৩২ রানে পাঁচ উইকেট নিয়ে ঢাকার ব্যাটিং লাইন ধসিয়ে দেন। এছাড়া ফরহাদ আহমেদ করেন ৩৬ রান।

জবাবে ঢাকা বিভাগ মাত্র ৮১ রানেই গুটিয়ে যায়। দলের কোন ব্যাটসম্যানই দুই অংকের রান করতে সক্ষম হননি।