২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিকেএসপি আর্ন্তজাতিক টেনিসের ফাইনাল শুক্রবার

বিকেএসপি আর্ন্তজাতিক জুনিয়র টেনিস টুর্নামেন্টের বালক ইভেন্টের ফাইনালে উঠেছেন চাইনীজ তাইপের সিন লি এবং ফিলিপাইনের জোশু ডেনডেন কাইল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2006, 05:56 PM

Updated : 26 Apr 2022, 03:22 PM

বিকেএসপির টেনিস কোর্টে বৃহস্পতিবার অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে সিন লি ৬ - ১, ৬ - ৪ সেটে দক্ষিণ কোরিয়ার জিয়ং হান সিওকে এবং দ্বিতীয় সেমিতে কাইল ৬ - ৪, ৬ - ২ সেটে ভারতের গুজরাতি আকাশকে হারিয়ে ফাইনালে উঠে যান।

বালিকা বিভাগ থেকে রাশিয়ার ভিক্টোরিয়া কামেন্সকায়া এবং উজবেকিস্তানের নিগোরা সিরোজিদ্দিনোভা ফাইনালে উন্নীত হয়েছেন।

প্রথম সেমিফাইনালে ভিক্টোরিয়া ৬ - ১, ৬ - ২ সেটে ইন্দোনেশিয়ার লুতফিয়ানা আরিস বুধিহার্তোকে এবং নিগোরা ৬ - ২, ৪ - ৬, ৭ - ৬ (৫) সেটে দক্ষিণ কোরিয়ার ইয়ুন ইয়ং জিয়ংকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেন। দু’টি ফাইনালই শুক্রবার বিকেএসপিতে অনুষ্ঠিত হবে।

বালক দ্বৈতে হেনরি পৃথুল মন্ডল (বাংলাদেশ) - হাং (তাইপে) জুটি ৭ - ৫, ৬ - ৩ সেটে দক্ষিণ কোরিয়া কোল - জিয়ং জুটিকে হারিয়ে ফাইনালে উঠে গেছেন। এই বিভাগের অন্য সেমিতে তাইপের চেন - পেং জুটি ৬ - ৪, ৬ - ৩ সেটে সিবান (মালয়েশিয়া) - বিক্তায়েভ (উজবেকিস্তান) জুটিকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছেন।