২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেভেনপোর্টকে পরাজিত করে অস্ট্রেলিয়ান ওপেনের সেমি ফাইনালে জাস্টিন হেনিন-হার্ডেন

অস্ট্রেলিয়ান ওপেন টেনিসের কোর্য়াটার ফাইনালে শীর্ষ বাছাই লিন্ডসে ডেভেনপোর্টকে পরাজিত করে বেলজিয়ামের প্রতিদ্বন্দ্বী অষ্টম বাছাই জাস্টিন হেনিন-হার্ডেন সেমি ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2006, 11:12 AM

Updated : 26 Apr 2022, 03:22 PM

এদিকে মারিয়া শারাপোভা, ডেভিড নেলবানডান এবং মার্কোস বাগদাতিস পূর্বেই অস্ট্রেলিয়ান ওপেনের সেমি’তে পৌছে গেছেন।

ডেভেনপোর্টের বিরুদ্ধে উদ্বোধনী সেটে বেলজিয়ামের এই প্রতিদ্বন্দ্বী কিছুটা চাপের মুখে পড়েন এবং প্রথম সেটে পরাজিত হওয়ার পরও দারুনভাবে তিনি ঘুরে দাঁড়ান। হেনিন ২-৬, ৬-২, ৬-৩ সেটে দুই ঘন্টায় ডেভেনপোর্টকে পরাজিত করেন।

জাস্টিন হেনিন-হার্ডেন পরবর্তী ম্যাচে মুখোমুখি হবেন রুশ টেনিস হার্টথ্রব মারিয়া শারাপোভার।

শারাপোভা ৭-৬ (৮/৬), ৬-৪ সেটে নাদিয়া পেট্রোভাকে পরাজিত করে সেমি ফাইনালে উঠেছেন।