২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কার্লিং লিগ কাপের ফাইনালে উইগান

ম্যাচের অতিরিক্ত সময়ের শেষ মিনিটে জেসন রর্বাটের দুর্দান্ত গোলে উইগান এ্যাথলেটিক্স কার্লিং লিগ কাপের সেমি ফাইনাল ম্যাচে ২-১ গোলে আর্সেনাল’কে পরাজিত করে ফাইনালে খেলা চূড়ান্ত করেছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2006, 10:12 AM

Updated : 26 Apr 2022, 03:22 PM

অতিরিক্ত সময়ের ১৮ মিনিটের মধ্যে বদলি ফুটবলার রবিন ভ্যান পার্সির ফ্রি-কিকে গোল করে দুইবার লিগ কাপ চ্যাম্পিয়ন আর্সেনাল’কে ম্যাচে এগিয়ে যায়। তবে ম্যাচের ৬৫ মিনিটের মাথায় ফ্রেঞ্চ তারকা ফুটবলার থিয়েরি অরির গোলে ম্যাচে প্রাধান্য বিস্তার করে।

কিন্তু ম্যাচের শুরুতে হাফ-ডজন গোলের সুযোগ নষ্ট করা রর্বাট ম্যাচের ১১৯ মিনিটের সময় আর্সেনালের দুইজন ডিফেন্ডারকে কাটিয়ে দুর্দান্তভাবে গোল করে উইগান এ্যাথলেটিক্স’কে গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের ফাইনালে নিয়ে যায়।

প্রথমার্ধের ২২ মিনিটের মাথায় আর্সেনালের ফুটবলার জুয়ান এন্টোনিও’র পেনাল্টি শট প্রতিহত করে দেন উইগান গোলকিপার মাইক।

উইগান এ্যাথলেটিক্স ১৯৭৮ সালে প্রথম ফুটবল লিগে খেলার যোগ্যতা অর্জন করে এবং এবারই তারা কোনও গুরুত্বপূর্ণ ইভেন্টের ফাইনালে খেলার সুযোগ করে নিল। পূর্বে কখনই তারা লিগ কাপের কোর্য়াটার ফাইনালে উঠেননি।

ফাইনাল ম্যাচ কার্ডিফে ২৬শে ফেব্রুয়ারি খেলা হবে।