২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনুর্ধ্ব ১৯ ক্রিকেট দলের পৃষ্ঠপোষকতা করবে ঢাকা ব্যাংক

আসন্ন অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্টেসহ আগামী একবছর বাংলাদেশ দলের পৃষ্ঠপোষকতা করবে ঢাকা ব্যাংক। শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে ৫ ফেব্র“য়ারি থেকে শুরু হবে জুনিয়র বিশ্বকাপ ক্রিকেট।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2006, 08:59 PM

Updated : 26 Apr 2022, 03:22 PM

একবছরের স্পন্সরশীপ বাবদ দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংক খরচ করবে ২৫ লাখ টাকা।

ঢাকা মহানগর ক্রিকেট কমিটি (সিসিডিএম) চেয়ারম্যান খন্দকার জামিলউদ্দিন বিডিনিউজকে জানান, মঙ্গলবার রাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং ঢাকা ব্যাংকের মধ্যে স্পন্সর সংক্রান্ত আলোচনা চুড়ান্ত হয়েছে। আর পুরো বিষয়টি সমন্বয় করেছেন ঢাকা ব্যাংকের শেয়ারহোল্ডার খন্দকার জামিলউদ্দিন।

সিসিডিএম চেয়ারম্যান আরও জানান, তিনি পৃষ্ঠপোষক হিসেবে দেশের একটি মোবাইল ফোন কোম্পানীর কথা চিন্তাভাবনা করলেও বোর্ডের সাধারণ সম্পাদক মাহবুব আনামের সহযোগিতায় পৃষ্ঠপোষক হিসেবে ঢাকা ব্যাংকের সাথে সফল আলোচনা সম্ভব হয়েছে।