প্রথম বিভাগ ক্রিকেটে বাংলাদেশ বয়েজ, যাত্রাবাড়ী এবং ওয়ান্ডারার্সের জয়
প্রথম বিভাগ ক্রিকেট লিগে মঙ্গলবার নিজ নিজ খেলায় জয় পেয়েছে বাংলাদেশ বয়েজ, যাত্রাবাড়ী ক্রীড়া চক্র এবং ঢাকা ওয়ান্ডারার্স।
সিটি ক্লাব মাঠে বাংলাদেশ বয়েজ তিন উইকেটে হারায় আজাদ স্পোর্টিং ক্লাবকে। প্রথম ব্যাট করে আজাদ ১৭৭ রানে অল আউট হয়। দলের পক্ষে রাজা সর্বোচ্চ ৩৩, উজ্জ্বল ৩১ রান করেন। বয়েজের সুজন ২৮ রানে তিন উইকেট লাভ করেন।
জবাবে বাংলাদেশ বয়েজ ৩৫ ওভারে সাত উইকেট খুইয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। মামুন এবং টরে ৪১ রান করে সংগ্রহ করেন। রিপন ৩১ রানে তিন উইকেট দখল করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় মাঠে সূর্যতরুণের বিরুদ্ধে দুই রানে জয় পায় যাত্রাবাড়ী ক্রীড়া চক্র। প্রথম ব্যাট করে যাত্রাবাড়ী সবকটি উইকেট হারিয়ে ২০১ রান করে। বিকাশ ৬২ এবং নিশান ৫৮ রান করেন।
জবাবে সূর্যতরুণ নির্ধারিত ৫০ ওভারে নয় উইকেটে ১৯৯ রান করতে সক্ষম হয়। ইকবাল ৪৭, সুমন ৪৪ এবং মিঠুন ৪১ রান করেন। মার্শাল ২৭ রানে তিন উইকেট লাভ করেন।
বিকেএসপিতে ঢাকা ওয়ান্ডারার্স চার উইকেটে হারিয়েছে রূপালী ব্যাংককে। প্রথম ব্যাট করে রূপালী ব্যাংক নয় উইকেটে ২১২ রান করে। সুমন সর্বোচ্চ ৮৬ রান করেন। জবাবে ওয়ান্ডারার্স ৪৬ ওভারে ছয় উইকেটে ২১৬ রান করে জয় তুলে নেয়। বিজয়ী দলের সুমন সর্বোচ্চ ৫৪ রান করেন।
