অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম সেমি-ফাইনালিস্ট ডেভিড নেলবানডান
চতুর্থ বাছাই আর্জেন্টাইন ডেভিড নেলবানডেন ৭-৫, ৬-০, ৬-০ সেটে ফ্যাবরাইস সানটারোকে পরাজিত করে অস্ট্রেলিয়ান ওপেন টেনিসের সেমি-ফাইনালে উঠেছেন।
সেমি’তে ক্রোয়েশিয়ান ইভান লুবিসিস এবং মার্কোস বাগদাটিসের মধ্যেকার কোর্য়াটার ফাইনাল বিজয়ীর মুখোমুখি হবেন এই আর্জেন্টাইন।
লড়াকু মনোভাব সম্পন্ন নেলবানডেন গত বছর শীর্ষ বাছাই সুইস তারকা রজার ফেদেরারকে পরাজিত করে ছিলেন। তিনি দুই সেট পিছিয়ে পড়েও ফেদেরারকে পরাজিত করে ম্যাচটিকে স্মরণীয় করে রাখেন।
