২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইসিসি’র বোলিং পরিদর্শন দল থেকে আকিব জাভেদ বাদ

পাকিস্তানি পেসার সাব্বির আহামেদ বিশ্ব ক্রিকেট অঙ্গন থেকে ১২ মাসের জন্য নিষিদ্ধ হওয়ার পর সাবেক পাকিস্তানি ফাস্ট বোলার আকিব জাভেদকে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)’র বোলিং পরিদর্শন দল (বিআরজি) থেকে বাদ দেওয়া হয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2006, 12:35 PM

Updated : 26 Apr 2022, 03:22 PM

আকিব জাভেদ বলেন, “ইউরোপ, আফ্রিকা ও উপমহাদেশ অঞ্চলের ক্রিকেটারদের দৈহিক গঠন পরস্পর থেকে ভিন্ন। আমাদের শরীরের হাড় এবং অন্যান্য অঙ্গ তাদের থেকে ভিন্ন। তাই আমাদের একটি বায়ো-মেকানিজমস ল্যাবরেটরী থাকা খুবই গুরুত্বপূর্ণ; কারণ সকল প্রকার বিশ্লেষণ এবং প্রতিবেদন অস্ট্রেলিয়ার অস্ট্রেলিয়ান ল্যাবরেটরীর উপরই নির্ভর করতে হয়।”

আকিব জাভেদ জানান, কনুই ১৫ ডিগ্রি ভেঙ্গে বোলিং করার চাকিং নিয়ম মূলত অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের নির্দেশিত পন্থা। তাই তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)’কে নিজেদের বায়ো-মেকানিজমস ল্যাবরেটরী গঠনের পরামর্শ দিয়েছেন।

তিনি জানান, তিনি মনে করেন ‘দুসরা’ ধরনের বোলিংয়ের বিষয়ে আইসিসি’র পুনবিবেচনা করা উচিত।