২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেএফএ কাপের সেমিতে ঢাকা

জেএফএ কাপ অনুর্ধ্ব ১৬ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে নাম লিখিয়েছে ঢাকা জেলা দল। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সোমবার গাইবান্ধাকে ৬ - ১ গোলে বিধ্বস্ত করে সেমিফাইনালের টিকিট পেয়ে যায় ঢাকা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2006, 08:17 PM

Updated : 26 Apr 2022, 03:22 PM

বিজয়ী দলের জুয়েল রানা চমৎকার হ্যাটট্রিক করেন। খেলার নয়, ২৩ এবং ৩১ মিনিটে তিনটি গোল করেন জুয়েল।

এর আগে রাশেদ বিপ্লবের গোলে প্রথম এগিয়ে যায় ঢাকা। ১৮ মিনিটে দলের তৃতীয় গোলটিও করেন রাশেদ। ১৯ মিনিটে ঢাকার পক্ষে আরেকটি গোল করেন রুবেল মৃধা। গাইবান্ধার পক্ষে একটি গোল পরিশোধ করেন শাহী মিয়া।

ঢাকা তাদের প্রথম ম্যাচে ৩ -- ০ গোলে হারিয়েছিল রাঙ্গামাটিকে।

দিনের অপর ম্যাচে রাঙ্গামাটি জেলা দল বাগেরহাটকে ২ - ১ গোলে হারিয়ে চুড়ান্ত পর্বে প্রথম জয়ের মুখ দেখেছে। বিজয়ী দলের গায়ান চাকমা প্রথম গোল করেন। ৫২ মিনিটে বাগেরহাটের হয়ে সমতা ফেরান পরাগ মনি রাজু। রাঙ্গামাটির পক্ষে ৬৫ মিনিটে জয়সূচক গোলটি করেন মাসুদ পারভেজ।