২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রিমিয়ার ক্রিকেটের সুপার সিক্সের দ্বিতীয় রাউন্ড সোমবার

ঢাকার তিন ভেন্যুতে সোমবার অনুষ্ঠিত হবে একটেল প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সুপার সিক্সের দ্বিতীয় রাউন্ডের খেলা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2006, 07:01 PM

Updated : 26 Apr 2022, 03:22 PM

নারায়ণগঞ্জ ওসমানী স্টেডিয়ামে শীর্ষ দল ওল্ড ডিওএইচএস খেলবে সোনারগাঁও ক্রিকেটার্সের বিরুদ্ধে। ১২ ম্যাচে ডিওএইচএস’র সংগ্রহ ২২ পয়েন্ট, অন্যদিকে ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে সোনারগাঁও ক্রিকেটার্স।

ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব। দুই দলই ১৬ পয়েন্ট করে সংগ্রহ করেছে।

দিনের অপর ম্যাচে বিকেএসপি -২ মাঠে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লড়বে ব্রাদার্স ইউনিয়নের বিরুদ্ধে। ১২ ম্যাচে বিমান ১৪ এবং ব্রাদার্স ১২ পয়েন্ট সংগ্রহ করেছে।