গাঙ্গুলিকে দলের বাইরে রাখার সিদ্ধান্তটি সহজ ছিল না : দ্রাবিড়
ভারতীয় দলপতি রাহুল দ্রাবিড় বলেছেন, শনিবার পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচে সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে দলের বাইরে রাখার সিদ্ধান্তটি কঠিন ছিল।
৩৩ বছর বয়স্ক সৌরভ গাঙ্গুলির ভারতের পক্ষে ৮৭টি টেস্ট খেলার অভিজ্ঞতা রয়েছে। তাছাড়া তিনি একজন অতিরিক্ত বোলার হিসেবে ভালই দায়িত্ব পালন করেন।
দ্রাবিড় বলেন, “সৌরভের মত একজন অভিজ্ঞ ক্রিকেটারকে দলের বাইরে রাখার সিদ্ধান্তটি সহজ নয়। তিনি আসলেই একজন ভাল ক্রিকেটার। তবে আমি মনেকরি আমরা আবহাওয়া নির্বিশেষে টেস্ট জয়ের লক্ষ্যে সঠিন ক্রিকেটারকেই খেলার জন্য দলে সুযোগ দিয়েছি।”
তিনি বলেন, “আমরা মনেকরি বিপক্ষ দলের ২০টি উইকেট পতন ঘটানোর জন্য পাঁচজন বোলারের প্রয়োজন।”
গাঙ্গুলি লাহোরে সফরের প্রথম টেস্টে ভারতীয় দলে জায়গা পেলেও ব্যাটিং করার সুযোগ হয়নি।
ভারতীয় অধিনায়ক বলেন ,“পাঁচজন বোলার দলে নেওয়া হয়েছে যাতে বোলিং আক্রমণের ধার বৃদ্ধি পায়। এই জন্য লাহোর টেস্টে আমাদের খানিকটা সমস্যা হয়েছিল।”
তিনি আরও বলেন, “সামনের লম্বা সেশনগুলোতে আমাদের বোলারদের সুস্থ থাকতে রাখতে হবে। সৌরভকে দলের বাইরে রাখার সিদ্ধান্তটি সহজ ছিল না। তবে সৌরভের ভাগ্যটা খারাপ তাই দলে সুযোগ পাননি।”
