২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়াকে নিয়ে এ বছর পাক-ভারত ত্রিদেশীয় সিরিজের সম্ভাবনা

জিম্বাবুয়ে এই বছর নিজেদের টেস্ট ক্রিকেট খেলা থেকে বিরত রাখার কারণে ভারত ও পাকিস্তান এই বছরের শেষ দিকে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে সাথে নিয়ে ত্রিদেশীয় ওয়ান ডে সিরিজ আয়োজনের সুযোগ সৃষ্টি হয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2006, 09:30 AM

Updated : 26 Apr 2022, 03:21 PM

ভারতে অক্টোবর-নভেম্বর মাসে অনুষ্ঠেয় আইসিসি’র চ্যাম্পিয়ন্স ট্রফি’র আগে সেপ্টেম্বর মাসে দুই প্রতিবেশি রাষ্ট্র ভারত ও পাকিস্তান বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে একটি ত্রিদেশীয় ওয়ান ডে সিরিজে অংশ গ্রহণে রাজি করাতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

জিম্বাবুয়ে দলের পূর্ব নির্ধারিত পাকিস্তান সফরের সময়ে ত্রিদেশীয় ওয়ান ডে সিরিজটি আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে। সিরিজটি ভারত কিংবা পাকিস্তানে আয়োজন করা হবে।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এর চেয়ারম্যান শাহরিয়ার খান বলেন, “এখন আমাদের কাছে ত্রিদেশীয় ওয়ান ডে সিরিজ আয়োজনের সুযোগ রয়েছে। এই মাসের শুরুতে ভারতীয় ক্রিকেট কর্মকর্তাদের সাথে যখন আমরা আলোচনা করছিলাম তখন একটি অসুবিধাই ছিল জিম্বাবুয়ে দলের পাকিস্তান সফর। কিন্তু এখন জিম্বাবুয়ে নিজেই টেস্ট খেলা থেকে বিরত থাকার কারণে সমস্যা দূর হয়েছে।”

পাকিস্তান দল ইংল্যান্ড সফর শেষ করার পর ১২ই সেপ্টেম্বর থেকে ৫ই অক্টোবর পর্যন্ত ত্রিদেশীয় সিরিজের সময়সূচী নির্ধারন করার চিন্তাভাবনা চলছে।