২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরশনাথ দাবায় নিয়াজ ও রাকিবের ড্র, হেরেছেন জিয়া

ভারতের দিল্লিতে চতুর্থ পরশনাথ আন্তর্জাতিক উন্মুক্ত দাবা টুর্নামেন্টের চতুর্থ রাউন্ডে মঙ্গলবার বাংলাদেশের আন্তর্জাতিক মাষ্টার আবদুল্লাহ আল রাকিব এবং ভারতের সারিন পয়েন্ট ভাগাভাগি করে নিয়েছেন। তাদের উভয়েরই সংগ্রহ সাড়ে তিন পয়েন্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2006, 08:06 PM

Updated : 26 Apr 2022, 03:21 PM

চতুর্থ রাউন্ডের খেলা শেষে গ্রান্ড মাষ্টার জিয়াউর রহমান, নিয়াজ মোর্শেদ, আন্তর্জাতিক মাষ্টার এনামুল হোসেন, ফিদে মাষ্টার মেহেদী হাসান পরাগ এবং নাসির আহমেদ তিন পয়েন্ট করে সংগ্রহ করেছেন। আড়াই পয়েন্ট করে সংগ্রহ করেছেন ফিদে মাষ্টার তৈয়বুর রহমান এবং আবু সুফিয়ান শাকিল।

চতুর্থ রাউন্ডে পরাগ মোকালকে, নাসির বিদিতকে, পরিমার্জন জিয়াকে পরাজিত করেন। রাজিব ভারতের আন্তর্জাতিক মাষ্টার বালাসুব্রামানিয়ামের সাথে এবং নিয়াজ কোশীর সাথে ড্র করেন।