এবার ক্রিকেট নিয়ে বই লিখবেন ‘চাচা’ জলিল
যেখানেই পাকিস্তান ক্রিকেট দল খেলতে যাক না কেন অতি পরিচিত একজন বয়স্ক ব্যক্তিকে সব সময়ই পাকিস্তানি পতাকা হাতে প্যাভিলিয়ানে দেখা যায়। তিনি হলেন চাচা আব্দুল জলিল।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তার এই উদ্যম ও প্রয়াসের জন্য তাকে সব সময়ই বৃত্তি প্রদান করেছে। সকলের প্রিয় চাচা এবার তার এই অভিজ্ঞতা থেকে বই লিখছেন।
পাকিস্তান দলকে উৎসাহ দেওয়ার জন্য চাচা আব্দুল জলিল বিশ্বের বিভিন্ন স্থান ঘুরে বেড়িয়েছেন। তার এইসব অভিজ্ঞতা থেকেই তিনি এবার বই লিখবেন। বইটির ইংরেজি নাম হচ্ছে, ‘প্লাগ ফ্লাইয়িং’। আশা করা হচ্ছে বইটি প্রকাশিত হবে আগস্ট মাসে। সেই সময়ই পাকিস্তান দল ইংল্যান্ড সফরে যাবে খবর বিভিন্ন বার্তাসংস্থার।
চাচা জলিল হচ্ছেন বিশ্বের একমাত্র ক্রিকেট ভক্ত যাকে জাতীয় ক্রিকেট বোর্ডের খরচে বিশ্বব্যাপি খেলা দেখার সুযোগ করে দেওয়া হয়।
শিয়ালকোটে জন্মগ্রহণকারী জলিল বলেন, “আশাকরি আগস্ট মাসে বইটি প্রকাশিত হবে। বইটি ইংরেজি এবং উর্দূ দু’টি ভাষায় প্রকাশিত হবে। বইটির ইংলিশ শিরোনাম হবে ‘ফ্লাগ ফ্লায়িং’ এবং উর্দূ শিরোনাম হবে ‘পারচাম লেহেরাতে রাহেগা’।”
তিনি জানিযেছেন বইটিতে ১৯৯৬ সালে পাকিস্তানে, ১৯৯৯ সালে ইংল্যান্ডে এবং ২০০৩ সালে দক্ষিণ আফ্রিকায় তিনটি বিশ্বকাপের স্মৃতিও অন্তভূক্ত থাকবে।
