রেফারির সাথে ফার্গুসন ও রুনির বাকবিতন্ডের তদন্ত করবে এফএ
ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যানেজার স্যার এলেক্স ফার্গুসন এবং স্ট্রাইকার ওয়েন রুনি ম্যানচেস্টার সিটি’র বিরুদ্ধে ম্যাচের বিরতির সময় রেফারি স্টিভ বেনেটের সিদ্ধান্তের সরাসরি বিরোধিতা করার অভিযোগ তদন্ত করবে ফুটবল এ্যাসোসিয়েশন।
ম্যাচটিতে ম্যাচেস্টার ইউনাইটেড ৩-১ গোলে ম্যানচেস্টার সিটি’র কাছে পরাজিত হয়।
এই দু’জনের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে, তারা ম্যাচের বিরতির সময় ইস্টল্যান্ডস স্টেডিয়ামের টানেলে রেফারি বেনেটের সাথে বাকবিতন্ডে লিপ্ত হয়। বিরতির আগে ম্যান ইউ ২-০ গোলে পিছিয়ে ছিল। খবর বিভিন্ন বার্তাসংস্থার।
ম্যানচেস্টার সিটি’র প্রথম গোলটি অফ-সাইড থেকে হয়েছে বলে অভিযোগ তোলে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচের দ্বিতীয়ার্ধে পরিস্থিতি আরও ঘোলাটে হয় যখন ম্যান ইউ এর স্ট্রাইকার ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে লাল কার্ড দেখান রেফারি।
১৩ পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড লিগের দ্বিতীয় স্থানে রয়েছে। প্রথম স্থানে রয়েছে চেলসি।
