বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান বাতিলের কারণ দর্শকদের অনাগ্রহ ঃ ফিফা
ফুটবলের পরিচালনা পর্ষদ ফিফা’র প্রেসিডেন্ট সেফ ব্লাটার বলেছেন, বার্লিনে বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠান বাতিলের একটি কারণ হচ্ছে টুর্নামেন্টটি ঘিরে জনগণের আগ্রহের অভাব।
শনিবার মস্কোতে সিআইএস কাপ ইভেন্টের উদ্বোধনী দিনে ফিফা বস ব্লাটার বলেন, “মূল বিষয়টি হচ্ছে, জনগণের আগ্রহ ছিল তুলনা মূলক কম। আমরাও বুঝি ফুটবল পাগল মানুষ ফুটবল খেলা দেখতে আসবে এটাই স্বাভাবিক।”
শুক্রবার বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্বের উদ্বোধনী অনুষ্ঠান বাতিলের পেছনে অপর কারণে হচ্ছে বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামের ক্ষতি হবার সম্ভবনা। কারণ এই মাঠে বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবং ক্রোয়েশিয়া।”
ব্লাটার বলেন ,“আমরা উদ্বোধনী অনুষ্ঠানের ১২,০০০ মানুষকে প্রবেশ করতে দিতে পারি না কারণ একই মাঠে ১২ জুন বিশ্বকাপের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে।”
বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করার কারণে ফিফা অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েছে।
তবে বার্লিনের মেয়র ক্লস উয়েরেত বলেছেন, উদ্বোধনী অনুষ্ঠানের জন্য একটি বিকল্প স্থান হিসেবে ব্রনিডেনবার্গ গেটকে নিধারিত করার জন্য তিনি ফিফা’কে রাজি করাতে প্রচেষ্টা চালাচ্ছে।
