কলম্বিয়ান ফুটবলার ডিসকো ক্লাবে নিহত
কলম্বিয়ার আন্তর্জাতিক ফুটবলার এলসন বেকেড়াকে তার আরেক বন্ধুর সাথে কার্টেজেনা ডিসকো ক্লাবে গুলি করে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
২৭বছর বয়সী বেকেড়া রোববার একটি নাইট ক্লাবে নাচছিলেন। সেখানে তাকে চারবার গুলি করা হয়। বলিভার রাজ্যের পুলিশ প্রধান কর্ণেল মাউরিকিও এগুডেলো একথা জানিয়েছেন।
পুলিশ জানায়, বেকেড়া এবং তার বন্ধু আলেকজান্ডার রিয়স কিছুদিন আগে কয়েকজন অজ্ঞাত দু®কৃতিকারীর সাথে বাক-বিতন্ডায় লিপ্ত হয় যারা রোববার বেকেড়ার খোঁজে বারে আসে।
কার্টেজেনা’র অধিবাসী বেকেড়া কলম্বিয়ার হয়ে ‘কোপা আমেরিকা ২০০১’এ জয়লাভ করেন এবং জাতীয় দলের পক্ষে চারটি খেলায় অংশ নিয়ে ২০০৬ সালে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেন। খবর বার্তা সংস্থার।
মাত্র কিছুদিন পূর্বে বেকেড়া সংযুক্ত আরব আমিরাতে আলজেরিয়ার হয়ে ক্লাব ফুটবল খেলায় অংশ গ্রহণ করেন।
বেকেড়া হচ্ছেন প্রথম কলম্বিয়ান খেলোয়াড় যিনি তার নিজ দেশে মর্মান্তিকভাবে খুন হন।
১৯৯০ সালে ইতালিতে অনুষ্ঠিত বিশ্বকাপ ফুটবলে খেলার জন্য কলম্বিয়ার যোগ্যতা অর্জনে সবচেয়ে বেশি সাহায্যকারী আলবেরিও আনসুরিএজ, ২০০৪ সালে ৩৭ বছর বয়সে কালি জেলার একটি জনপ্রিয় নাইটক্লাবে বন্দুকধারীদের গুলিতে নিহত হর।
এরপর ১৯৯৪ সালের বিশ্বকাপের প্রথম রাউন্ডে আমেরিকার বিরুদ্ধে প্রথম গোল দানকারী এনড্রেস এসকোবার’কে কলম্বিয়ার বাইরে গুলি করে হত্যা করা হয়।
