২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম বিভাগ ক্রিকেট দিয়ে যাত্রা শুরু করবে মিরপুর স্টেডিয়াম

প্রথম বিভাগ ক্রিকেট দিয়েই অভিষেক ঘটতে যাচ্ছে দেশের নতুন ক্রিকেট ভেন্যু মিরপুর স্টেডিয়ামের।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2006, 07:23 PM

Updated : 26 Apr 2022, 03:20 PM

আর ২০ জানুয়ারি নতুন স্টেডিয়ামের অভিষেক ম্যাচে মুখোমুখি হবে প্রথম বিভাগের দুই দল- বাংলাদেশ বয়েজ এবং সূর্যতরুণ ক্লাব। পরদিন একই ভেন্যুতে খেলবে ইস্কাটন সবুজ সংঘ এবং রূপালী ব্যাংক।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যুগ্ম সম্পাদক এবং গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু সোমবার জানিয়েছেন, মিরপুর স্টেডিয়ামের নতুন তৈরী পিচ কেমন আচরন করে তা পরখ করে দেখার জন্য প্রথম বিভাগ লিগ আয়োজনের সবরকম প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

বাবু আরও জানান, স্টেডিয়ামের আটটি পিচের মধ্যে পাঁচটি পুরোপুরি প্রস্তুত এবং পিচগুলোর আচরন দেখার পরই এগুলোর পরিচর্যার কাজ শুরু করা সম্ভব হবে।

মিরপুর স্টেডিয়াম পরিদর্শনের জন্য  আইসিসির একটি পরিদর্শক দলের ১৫ জানুয়ারি ঢাকা সফর করার কথা রয়েছে। ক্রিকেট বোর্ডও আগামী ফেব্র“য়ারি -- মার্চে শ্রীলংকার বিরুদ্ধে টেস্ট এবং ওয়ানডে সিরিজ মিরপুর স্টেডিয়ামে আয়োজন করতে চাচ্ছে।