২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদের দিন ইমরান খানের হাসপাতাল পরিদর্শন করবে ভারতীয় দলের ক্রিকেটাররা

শচীন টেন্ডুলকারসহ ভারতীয় দলের সকল ক্রিকেটার ঈদের দিন ইমরান খানের ‘শওকত খানম ক্যান্সার হাসপাতাল’ পরিদর্শনের আমন্ত্রণ গ্রহণ করেছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2006, 12:23 PM

Updated : 26 Apr 2022, 03:20 PM

মায়ের স্মৃতি বিজড়িত ক্যান্সার হাসপাতালটি নির্মাণ করার পিছনে ইমরান খানের অবদান অসামান্য। ভারতীয় দলকে আমন্ত্রণ জানানোর সাথে সাথে তারা তা সাদরে গ্রহণ করেন।

ভারতীয় দলের সূত্র জানায়, ইমরান খান সফরকারী ভারতীয় দলের ক্রিকেটারদের হাসপাতাল পরিদর্শনের আমন্ত্রণ জানান। তিনি চান, ডাক্তাররা যে ক্যান্সার রোগীদের চিকিৎসা করছেন তা ক্রিকেটাররা দেখে যাক। তিনি মনে করেন ভারতের মত বড় দেশ থেকে হাসপাতালের তহবিল গঠনের জন্য বেশি পরিমাণ আর্থিক সাহায্য পাওয়া যাবে।

শওকত খানম ক্যান্সার হাসপাতালে বহু সংখ্যক দুস্থ ক্যান্সার রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়। ক্যান্সার হাসপাতালে তহবিল মূলত গঠন করা হয় যাকাতের অর্থ, ব্যক্তিগত দান এবং তহবিল গঠনের জন্য পরিকল্পিত উদ্যোগ থেকে।