প্রথম বিভাগ ক্রিকেটে যাত্রাবাড়ীর পঞ্চম জয়
প্রথম বিভাগ ক্রিকেট লিগে পঞ্চম জয় পেয়েছে যাত্রাবাড়ী ক্রীড়া চক্র। ঢাকা বিশ্ববিদ্যালয় মাঠে শনিবার মেরিনার ইয়ংস ক্লাবকে সহজেই পাঁচ উইকেটে হারায় যাত্রাবাড়ী।
প্রথম ব্যাট করে মেরিনার নয় উইকেটে ২২০ রান করে। দলের পক্ষে রানা সর্বোচ্চ ৯৫ এবং রাব্বি ৩৮ রান করেন। যাত্রাবাড়ীর রনি তিন, ইউনুস ও জনি দু’টি করে উইকেট লাভ করেন।
জবাবে যাত্রাবাড়ী ক্রীড়া চক্র পাঁচ উইকেটে ২২৩ রান করে জয় তুলে নেয়। বিজয়ী দলের রনি সর্বোচ্চ ৬৫ রান করেন। এছাড়া জন ৫৪ এবং পাপ্পা অপরাজিত ৪৬ রান করেন।
