২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম বিভাগ হ্যান্ডবলে চ্যাম্পিয়ন মেনজিস

ব্যাকট্রল প্রথম বিভাগ হ্যান্ডবল লিগে চ্যাম্পিয়ন হয়েছে মেনজিস ক্রীড়া চক্র।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2006, 06:28 PM

Updated : 26 Apr 2022, 03:19 PM

 আউটার স্টেডিয়ামের হ্যান্ডবল কোর্টে শনিবার লিগের সুপার ফোরের শেষ ম্যাচে ভ্রাতৃত্ব সমাজ কল্যাণ সংঘকে ৩৮ - ২৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় মেনজিস।

বিজয়ী দল প্রথমার্ধে ২৩ - ১৯ গোলে এগিয়ে ছিল। দু’দলই আগামী বছর প্রিমিয়ার ডিভিশনে খেলবে।

মেনজিস ক্রীড়া চক্রের রফিক দশ, আসাদ আট, রাকিব ও আমিনুল পাঁচটি করে গোল করেন। অন্যদিকে ভ্রাতৃত্ব সমাজ কল্যাণ সংঘের হয়ে ফারুক নয়টি, মামুন ও ফরিদ চারটি করে গোল করেন।

পরিকল্পনা প্রতিমন্ত্রী মেজর জেনারেল (অব:) এম আনোয়ারুল কবির তালুকদার প্রধান অতিথি হিসেবে খেলা উপভোগ এবং পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

কোহিনুর কেমিক্যাল (বিডি) লিমিটেডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুব্রত চন্দ্র মজুমদার, বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি লেফটেন্যান্ট কর্ণেল (অব:) এম এ হামিদ, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর এ সময় উপস্থিত ছিলেন।