ভিবি ত্রিদেশীয় ওয়ান ডে সিরিজে খেলবেন না জয়সুরিয়া
লঙ্কান অভিজ্ঞ ব্যাটসম্যান সনথ জয়সুরিয়া অস্ট্রেলিয়ায় আসন্ন ভিবি ত্রিদেশীয় ওয়ান ডে সিরিজে কাঁধের ইনজুরির কারণে খেলতে পারবেন না।
৩৬ বছর বয়স্ক জয়সুরিয়া গত বছরের আগস্ট মাসে কাঁধে আঘাত পান এবং নিউজিল্যান্ড সফরে বাথরুমে পা পিছলে পড়ে একই জায়গায় পুনরায় আঘাত পান। খবর বিভিন্ন বার্তাসংস্থার।
আভিসকা গুনাওয়ারদেনা এবং লাসিথ মালেঙ্গার বদলে দলে জায়গা পেয়েছেন মাইকেল ভ্যানডোর্ট এবং চামারা কাপুগিডারা। তাছাড়া দলে জায়গা পেয়েছেন মিডিয়াম পেসার নুয়ান কুলাসিকারা।
লঙ্কা দল : মারভান আতাপাত্তু (অধিনায়ক), চামিন্দা ভাস, মাহেলা জয়াবর্ধণে, কুমার সাঙ্গাকারা, তিলেকারাতœা দিলশান, উপল থারাঙ্গা, মাইকেল ভেনডোর্ট, পারভেজ মারুফ, পারভেজ মারুফ, মুত্তিয়া মুরালিধরণ, মালেঙ্গা বান্ডারা, জিহান মুবারক, রুচিরা পেরেরা, দিলহারা ফার্ন্ডাডো, চামারা কাপুগিডারা, নুয়ান কুলাসিকারা।
