জিম্বাবুয়ের ক্রিকেটে নতুন সংকট
জিম্বাবুয়ের সরকার তাদের ক্রিকেট বোর্ডকে নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার ফলে দেশটির টেস্ট মর্যাদা নতুন হুমকির সম্মুখিন হয়েছে।
জিম্বাবুয়ের শীর্ষ ক্রিকেটাররা ইতোমধ্যেই তাদের বেকনভাতাসহ বিভিন্ন দাবিতে খেলা থেকে দুরে সরে গেছেন।
ক্রিকেটারদের মুখপাত্র ক্লিভ ফিল্ড বলেন, “আমি মনেকরি আমরা অবহেলিত। এতটা অবহেলিত আমরা কখনই হয়নি। ক্রিকেটের স্বার্থের জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে না। আমি জানি না এই সব ক্ষমতালোভীরা পরবর্তী ছয় মাস ক্রিকেটারদের কি সাহায্য করবে। টেস্ট মর্যাদা ছাড়া একটি দেশের পক্ষে ক্রিকেট খেলা ক্রিকেটারদের জন্য আর্থিক দিক থেকে শুভকর নয়।
আইসিসি পূর্বেই জিম্বাবুয়ের বিষয়ে হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছে।
জিম্বাবুয়ে ক্রিকেট দলের অধিনায়ক টাটেন্ডা টাইবু গত বছরের নভেম্বর মাসে খেলা থেকে সরে দাঁড়ান। তার পর অন্যান্য শীর্ষ স্থানীয় ক্রিকেটাররাও ক্রিকেট থেকে সরে যায়।
এই অবস্থায় অন্তবর্তীকালিন ক্রিকেট বোর্ড চেয়াম্যান পিটার চিনগোকা এবং তার সঙ্গিরা ক্ষমতায় থাকেন।
শুক্রবার সেনাবাহিনী’র ব্রিগেডিয়ার এবং সরকারের ক্রীড়া ও বিনোদন মন্ত্রনালয়ের চেয়ারম্যান গিভসন মাশিনগাইজে সরকারের নতুন পদক্ষেপের কথা ঘোষণা করেছে।
তিনি বলেন,“টেস্ট মর্যদা রক্ষা করতে আমরা প্রস্তুত। আমরা দুনীতিমুক্ত ক্রিকেট খেলা শুরু করবো।”
ক্রিকেটারদের মনোভাব সম্পর্কে তিনি বলেন, “যারা আমাদের সাথে থাকতে চায় তারা থাকতে পারবে। তবে যারা চলে যেতে চায় তাদের আমরা বাঁধা দিব না। তারা ভারত, কানাডা কিংবা অন্য দেশেও যেতে পারে। আমরা উদ্বিগ্ন নই।”
এদিকে আইসিসি জিম্বাবুয়ে ক্রিকেট কর্তৃপক্ষের কাছ থেকে এই বিষয়ে কোন তথ্য পেয়েছে কিনা কিছুই জানায়নি।
