২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অসি সতীর্থ পন্টিং ও ওয়ার্ন আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে

দুই অস্ট্রেলিয়ান ক্রিকেটার অধিনায়ক রিকি পন্টিং এবং লেগস্পিনার শেন ওয়ার্ন সর্বশেষ আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ের ব্যাটিং ও বোলিং এ শীর্ষ স্থান দখল করেছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2006, 09:19 AM

Updated : 26 Apr 2022, 03:18 PM

মেলবোর্নে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে সেঞ্চুরি হাকানোর পর আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ের সেরা ব্যাটসম্যান র‌্যাঙ্কিংয়ের স্থানটি দখল করেছেন অসি দলপতি। তবে তিনি এবারই প্রথম আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠলেন।

অপর অস্ট্রেলিয়ান শেন ওয়ার্ন একই ম্যাচে প্রতিদ্বন্দ্বী গ্লেন ম্যাকগ্রাকে পিছনে ফেলে দখল করে নিয়েছেন আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ের সেরা বোলারের স্থানটি। খবর বিভিন্ন বার্তাসংস্থার।

ক্যারিবীয় ব্যাটসম্যান ব্রায়ান লারা দ্বিতীয় স্থানে রয়েছেন। পাকিস্তানি কাপ্তান ইনজামাম উল হক ও অসি ওপেনার ম্যাথু হেডেন যৌথভাবে আইসিসি ব্যাটিং  র‌্যাঙ্কিংয়ের তৃতীয় দখল করেছেন।

ভারতীয়দের মধ্যে আইসিসি ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে অধিনায়ক রাহুল দ্রাবিড় ষষ্ঠ, বিরেন্দ্রার সেওয়াগ সপ্তম ও শচীন টেন্ডুলকার নবম স্থানে রয়েছেন।

২০০৫ সালে সর্বোচ্চ ৯৬ টি উইকেট শিকারি বোলার হচ্ছেন লেগস্পিনার শেন ওয়ার্ন। সতীর্থ ফাস্ট বোলার গ্লেন ম্যাকগ্রাকে পিছনে ফেলে তিনি আইসিসি বোলিং র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে গেছেন। তৃতীয় স্থানে রয়েছেন লংঙ্কান যাদুকর স্পিন বোলার মুত্তিয়া মুরালিধরণ।

ভারতীয় স্পিনার অনীল কুম্বলে রয়েছেন নবম স্থানে।

অলরাউন্ডিং নৈপণ্য দেখানোর কারণে ভারতীয় অলরাউন্ডার ইরফান পাঠান আইসিসি অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ের চতুর্থ স্থানে রয়েছেন।