২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম বিভাগ ক্রিকেটে শরীফের অলরাউন্ড পারফরম্যান্সে জয় পেল ইয়ং পেগাসাস

প্রথম বিভাগ ক্রিকেট লিগে শরীফের অলরাউন্ড পারফরম্যান্সে ভর করে দারুন এক জয় পেয়েছে ইয়ং পেগাসাস। ঢাকা বিশ্ববিদ্যালয় মাঠে রোববার ইয়ং পেগাসাস ১৮ রানে হারিয়েছে যাত্রাবাড়ী ক্রীড়া চক্রকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2006, 09:00 PM

Updated : 26 Apr 2022, 03:18 PM

লিগে এখন পর্যন্ত অপরাজিত থাকা ইয়ং পেগাসাস ১১ ম্যাচে ২২ পয়েন্ট সংগ্রহ করেছে।

প্রথম ব্যাট করে বিজয়ী দল ৫০ ওভারে নয় উইকেটে ২০৮ রান করে। শরীফ ৫৭ ও জনি ৫২ রান করেন। জবাবে যাত্রাবাড়ী ৪৮ ওভারে ১৯০ রানে অল আউট হয়ে যায়। শরীফ ২৯ রানে চার উইকেট তুলে নেন।