প্রথম বিভাগ হ্যান্ডবল লিগের ফলাফল
ব্যাকট্রল প্রথম বিভাগ হ্যান্ডবল লিগে সোমবার নিজ নিজ খেলায় জয় পেয়েছে প্রাইম স্পোর্টিং ক্লাব, ভ্রাতৃত্ব সমাজ কল্যাণ সংঘ, মনসুর স্পোর্টিং ক্লাব এবং মেনজিস ক্রীড়া চক্র।
হ্যান্ডবল মাঠে অনুষ্ঠিত খেলায় প্রাইম স্পোর্টিং ক্লাব ২৫-১০ গোলে সতীর্থ ক্লাবকে, ভ্রাতৃত্ব সমাজ কল্যাণ সংঘ ২২-৪ গোলে আরামবাগ ক্রীড়া সংঘকে, মনসুর স্পোর্টিং ক্লাব ১৮-২ গোলে পূর্বাচল পরিষদকে এবং মেনজিস ক্রীড়া চক্র ২৫-৫ গোলে যাত্রাবাড়ী স্পোর্টস একাডেমিকে হারিয়েছে।
