ক্যালিস ও প্রিন্সের সেঞ্চুরির কারণে শক্ত অবস্থানে প্রোটিয়াস দল
এডিলেডে তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনের মধ্যাহ্ন ভোজের বিরতির ঠিক আগে প্রোটিয়াস অলরাউন্ডার জ্যাক ক্যালিসকে ফিরিয়ে অস্ট্রেলিয়া কিছুটা সফলতা পেলেও ক্যালিসের ব্যক্তিগত ১১১ রান এবং অ্যাশওয়েল প্রিন্সের সাথে ২১৯ রানের জুটি দক্ষিণ আফ্রিকাকে বড় স্কোরের দিকে নিয়ে যাচ্ছে। বিরতির আগ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার স্কোর চার উইকেটে ৩১০ রান।
ক্রিজে ১০২ রান নিয়ে অপরাজিত রয়েছে অ্যাশওয়েল প্রিন্স। এটি তার তৃতীয় সেঞ্চুরি এবং অস্ট্রেলিয়ার পক্ষে প্রথম সেঞ্চুরি। খবর বিভিন্ন বার্তাসংস্থার।
টেস্টের প্রথম দিনের আবহাওয়া মেঘাচ্ছন্ন ও শৈত্য প্রবাহিত হলেও দ্বিতীয় দিনের আবহাওয়া ছিল পরিষ্কার। ক্যালিস ও প্রিন্স উভয় ব্যাটসম্যানই সাচ্ছন্দে ব্যাটিং করছিলেন।
দ্বিতীয় দিনে অসি বোলাররা প্রোটিয়াস ব্যাটসম্যানদের আটকানোর সব ধরনের চেষ্টাই করেছিলেন। কিন্তু ক্যালিস ও প্রিন্স আত্মবিশ্বাস ও দায়িত্বের সাথে তাদের মোকাবেলা করেন।
তবে ক্যালিস ও প্রিন্সের জুটি এন্ড্রু সাইমন্ড ভাঙ্গার মুহূর্তটিই সকালের সেশনে অস্ট্রেলিয়ার একমাত্র প্রাপ্তি।
দিনের শুরুতে নতুন বল হাতে অসি ফাস্ট বোলার ব্রেট লী বল করতে নামেন। বলকে তিনি সঠিকভাবে সুইং করিয়েছেন, বাউন্স দিয়েছেন, ব্যাটসম্যানের শরীরে লাগে। কিন্তু তিনি উইকেট তুলে নিতে ব্যর্থ হন।
দৃঢ়তার সাথে ব্রেট লী, ম্যাকগ্রাকে মোকাবেলা করলেও সাইমন্ডের মিডিয়াম পেস বল পুল করতে গেলে স্কোয়ার লেগে দাঁড়ানো ম্যাকগ্রার হাতে ক্যাচ তুলে দেন ক্যালিস।
অপর প্রান্তে দাঁড়ানো অ্যাশওয়েল প্রিন্সের জন্য দিনটি ছিল অন্যরকম। অসি অভিজ্ঞ ফাস্ট বোলার ম্যাকগ্রার ওভারে লেগ সাইডে বল ফেলে এক রান নিয়ে তিনি সেঞ্চুরি পূর্ণ করেন। প্রিন্স আত্মরক্ষতœক স্টাইলে খেলা চালিয়ে গেলেও রানের সুযোগ পেলেই তিনি তা আদায় করে নিয়েছেন।
মধ্যাহ্ন ভোজ বিরতির আগ পর্যন্ত ক্রিজে আছেন অ্যাশওয়েল প্রিন্স ও রুডল্ফ।
