দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টেস্টে চাপের মুখে অস্ট্রেলিয়া
স্বাগতিক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রোটিয়াস ব্যাটসম্যান জ্যাক ক্যালিস এবং অ্যাশওয়েল প্রিন্সের দুর্দান্ত সেঞ্চুরির সুবাদে দক্ষিণ আফ্রিকা নয় উইকেটে ৪৫১ রানের বিশাল স্কোর গড়ে তোলার পর ইনিংস ডিক্লেয়ার করে। অস্ট্রেলিয়া দিন শেষে সংগ্রহ করে তিন উইকেটে ৫৪ রান।
অস্ট্রেলিয়ান ইনিংসে প্রথম আঘাত হানেন ল্যাঙ্গাভেল্ট। তিনি ম্যাথু হেইডেন ও জাস্টিন ল্যাঙ্গারকে প্যাভিলিয়ানে ফিরিয়ে দেন।
দিনের শুরুতে প্রোটিয়াস অলরাউন্ডার জ্যাক ক্যালিস এবং অ্যাশওয়েল প্রিন্স অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার চতুর্থ উইকেট জুটিতে সর্বোচ্চ ২১৯ রানের যোগ করেন।
অসি ব্যাটসম্যান হগকে প্যাভিলিয়ানে ফিরিয়ে এন্ড্রু নেল।
